শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৯ Time View

আমজাদ হোসেন, নওগাঁ জেলা থেকে: নওগাঁর সদর উপজেলার বলিহার ইউনিয়নে এক গৃহবধূকে অমানুষিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূর তার স্বামী, শ্বশুর ও দুই ননদ মিলে দুই হাত রশিতে বেঁধে তাকে বেধড়ক মারধর করেছেন।

গত শনিবার দুপুরে ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামের লোকজন ঘটনা দেখতে পেয়ে তাদের হাত থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। তার বাবা কে ফোনে জানায় ঘটনাস্থলে তার বাবা উপস্থিত হয়ে মেয়েকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

ভুক্তভোগী গৃহবধূর নাম মাহফুজা বেগম (৩৫)। তার স্বামীর নাম মোঃ মামুন সরদার (৩৯), শ্বশুর সাওার সরদার এবং দুই ননদ মোছাঃ মাহমুদা (৩০)ও মোছাঃ পরি (৩৩)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্র নওগাঁয় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার ২০ বছরের সংসারে দুই সন্তান রয়েছে। গত দুই বছর থেকে তার স্বামী মামুন সরদার কোন কাজ কর্ম করেন না বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে ভুক্তভোগীর স্বামী। তার বাবা একবার দোকান করার জন্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছিল দোকান ও বেঁচে খেয়ে ফেলেছে আবার ওর দোকান করবে বলে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাবি করে। তার শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর ও ননদীরা ও অশ্লীল কথাবার্তা সহ লাঞ্ছিত করে টাকা দিতে অস্বীকার করলে এরপর থেকে তার ওপর নির্যাতন বাড়তে থাকে। এর জের ধরে গত তিন-চার দিন থেকে তাকে ধারাবাহিক নির্যাতন করা হচ্ছিল। শনিবার স্বামী, শ্বশুর ও ননদীরা মিলে বাঁশের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারতে থাকে এবং নাক ফুল জুর করে খুলে নেই তার স্বামী এবং ডান হাতে ও পায়ে লোহার রড দিয়ে থেতলিয়ে রক্তাক্ত ও মাথায় প্রচুর আঘাত করে ।

মাহফুজা বলেন, ‘আমার স্বামী প্রতিনিয়ত আমাকে বলে তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দে সে টাকা দিয়ে আমি ব্যবসা করব কিন্তু আমার বাবা তথ্য গরিব মানুষ হওয়ায় বাবাকে ওইভাবে টাকার কথা বলতে পারি না, সেই কারণে প্রতিনিয়তই আমাকে সামান্য বিষয় নিয়ে বিভিন্ন সময় আমাকে মারধর করে, আমার স্বামীর কথার সায় দিয়ে, আমার শ্বশুর ও ননদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও করে, ও পেটাতে থাকেন । পশুকেও এমন নির্যাতন করে না কেউ। আমি এই নির্যাতনের বিচার চাই।’

স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত মামুন সরদার তবে তার দাবি, তিনি নিজে স্ত্রীকে পেটালেও তার বাবা ও ননদী স্পর্শ করেননি।তবে আমার পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকতো এজন্য তাকে আমি মেরেছি এটা সবাই জানে, এতে আমার জেল ফাঁসি যাই হয়, হোক।

এ বিষয়ে ভিমপুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ মাহাবুর আলম জানান, একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ঘটনা সত্যতা যাচাই করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin