শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিল পাস হওয়ায় আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৪ Time View

নওগাঁ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল পাস হওয়ায় নওহাটায় (চৌমাশিয়া বাজার) আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া বাজারে স্থানীয় সামাজিক সংগঠন ‘হেল্প লাইন, হ্যালো নওগাঁ’ এর আয়োজন করে।

সংগঠনের সভাপতি ও ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি এ.কে সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নওহাটায় বিশ্ববিদ্যালয় চাই এর আহ্বায়ক বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নাছের।

এসময় বক্তব্য রাখেন ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র,মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার মহাদেবপুর সংবাদদাতা আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ,সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি ও স্থানীয় সচেতন এলাকাবাসী। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় বিশ্ববিদ্যালয় স্থাপন যৌক্তিক স্থান দাবী করে বক্তারা বলেন- এ জায়গাটি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক এবং নওগাঁ জেলার মাঝখানে অবস্থিত। জেলা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দুরে। নওহাটা মোড়ের ওপর দিয়ে বিভাগীয় শহর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাওয়া সহ জেলার সাতটি উপজেলায় যাওয়া যায়। এমনকি বগুড়া ও জয়পুরহাট জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো। দিনরাত যে কোন সময় যে কোন জেলায় আসা-যাওয়া করা যায়।

সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিল স্মৃতি বিজড়িত এলাকায় নওহাটা বাজার বা মোড়। নওহাটা বাজারের পার্শ্বে প্রায় ৩০০ একর খাস জমি আছে। এ জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে।

উল্লেখ্য- গত ৭ফেব্রুয়ারি জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’পাশ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin