শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩৬ Time View

মোঃ সেলিম সরদার,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় একটি দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজারের খলিলের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। খলিল চাল ব্যবসায়ী, তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামে।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দোকান মালিককে বার বার মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে ইউএনও স্যারকে অবগত করার পর দোকানের তালা ভেঙে চালগুলো জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে আসছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো জব্দ এবং দোকানঘরটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin