শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর রাণীনগরে সরকারি চাল জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৬ Time View

মোঃ সেলিম সরদার, নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁ রানীনগরে সরকারি চাল কিনে পাচার করার সময় দেড় হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

জানা গেছে, একজন অসাধু ব্যবসায়ী রাণীনগর বাজার থেকে আনুমানিক দেড় হাজার কেজি সরকারি চাল ক্রয় করে টমটম যোগে নওগাঁতে পাচার করছিল। চালগুলো নওগাঁ পাচারের সময় বাহাদুরপুর গ্রামে পৌঁছলে স্থানীয় জনতা দেখতে পেয়ে চালগুলো আটকের জন্যে এগিয়ে এলে চালকরা পালিয়ে যায়। পরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে নির্বাহী কর্মকর্তা সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, চালগুলো ভিজিডি নাকি খাদ্যবন্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল তা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে চালগুলো সরকারি হওয়ায় জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের প্রকৃত মালিককে তাও এখনো জানা যায়নি।বিষয়টি তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin