শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মান্দায় বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮৮ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনা মোতাবেক সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় একযোগে সকল প্রতিষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ, গোটগাড়ি শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, দাসপাড়া ডিগ্রি কলেজ,দাসপাড়া দ্বিমূখী সিনিয়র মাদ্রাসা এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে (পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আলোচনাসভা,দোয়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে) দিবসটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দাসপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, কাজী হুমায়ন কবির ও আজাহার আলী, প্রভাষক আব্দুল খালেক শিপলু, আব্দুর রাজ্জাক,নিরেশ চন্দ্র, বায়েজিদ হোসেন, মামুনুর রশিদ, রেজাউল করিম, আকরাম হোসেন, আব্দুল মালেক এবং আব্দুস সালাম প্রমূখ।

অপরদিকে, দাসপাড়া দ্বিমূখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওসমান গণিসহ সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, গোটগাড়ি শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্তের নেতৃত্বে সরকারি নির্দেশনা মোতাবেক আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়। এদিন উপজেলা প্রশাসনের আয়োজনেও দিবসটি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin