শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মহাদেবপুরে সেলিম এর নির্বাচনী ক্যাম্পে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২১২ Time View

নওগাঁ প্রতিনিধি: ৪৮নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সফাপুর ইউনিয়নের কৃষ্ণগোপালপুর স্কুলের পার্শ্বে বটতলী মোড়ে এ ঘটনা ঘটে।

নির্বাচনী ক্যাম্পের পরিচালক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে রাতের অন্ধকারে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সফাপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের বিট অফিসার ও মহাদেবপুর থানার এস আই সুজন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin