বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

নওগাঁর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪২৮ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ৩ টি উপজেলায় ২০২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৩০টি, আত্রাই উপজেলার ৪৫টি এবং বদলগাছি উপজেলায় রয়েছে ২৭টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের প্রথমধাপে জেলায় ৩ হাজার ৫৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসন করা হয়। আজকে ৪র্থ পর্যায়ের দ্বিতীয়ধাপে আরো তিনটি উপজেলায় ২০২টিসহ মোট ৩ হাজার ৭৮৭ পরিবারকে পুর্ণবাসনের মধ্যে দিয়ে নওগাঁ জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে ৪টি উপজেলা ও আজকে ৭টি উপজেলাসহ পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।

আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে বিটিভি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২২হাজার ১শত ১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২শতাংশ খাস জমিসহ গৃহ প্রদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নওগাঁ জেলায় ২০২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরের চাবি ও কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. রবিন শীষ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমূখ ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সকল সুবিধাভোগীরা।

এব্যাপারে জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, জেলায় হালনাগাদ নিরুপিত ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা অনুযায়ী জেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে তাদের কবুলিয়াত ও নামজারি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে তাদের দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। যদি আরও ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায় তাদেরকেও পুর্ণবাসন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin