শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক- ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৬৮ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ডিএসবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাস্থ ৭ নং সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে প্রতারক মোনায়েম হোসেন ওরফে সজিব (৩৪) এবং নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকালে মোনায়েম হোসেন সজিব ও রতন উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলা যুবকদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছে থেকে টাকা আদায় করে এবং পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানের সামনে মটরসাইকেল থামিয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয় এবং চলমান লোকডাউনের মধ্যে দোকান খোলা রাখার জন্য তাকে জেল-জরিমানার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কথপকথনের এক পর্যায়ে তার কাছে থেকে জোর পূর্বক ১হাজার টাকা আদায় করে।

বিষয়টি আজাদের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় আত্রাই থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের কাছ থেকে ১টি হিরো হাংক মটরসাইকেল, ৭টি মোবাইল ফোন, ১টি টিপ চাকু, ১টি পুলিশ স্টিক, ১টি পুলিশ লেখা ম্যানিব্যাগ, ১টি পুলিশ লেখা চাবির রিং এবং একটি ভূয়া আইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মোনায়েম হোসেন সজিব এবং রতনের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করে মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin