
মোঃ সেলিম সরদার, নওগাঁ জেলা প্রতিনিধি ; ধর্ষণ মামলার রায় দ্রুত সমাপ্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একুশে পরিষদ নওগাঁ আজ ৩ অক্টোবর বেলা ১১ টায় নওগাঁ নওজোয়ান মাঠের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একুশে পরিষদ নওগাঁ-র সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা অ্যাড. বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু, উপদেষ্টা কায়েস উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার হাশেম আলী রন্জু প্রমুখ।
সভায় বক্তারা সারাদেশে ধর্ষণকারী সে যেই দলেরই হোক না কেন, তাদের অতিদ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা করা হোক। ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তাছাড়া সে কারণে ধর্ষণ মামলার রায় দ্রুত সমাপ্ত করা এবং দোষীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানান।