সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

দেড় বছরে ঠাকুরগাঁয়ে গ্রাম আদালতে ২ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৮ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি :
গেল দেড় বছরে ঠাকুরগাঁওয়ের ৫৪ টি গ্রাম আদালতে ২ হাজার ৫০৬টি মামলা হয়েছে। এরমধ্যে ২ হাজার ১৩৫টি মামলা নিষ্পত্তি আর ক্ষতিপুরণ আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকা। এই সময়ের মোট আবেদনকারীর মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ছিল ৪০৯জন।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পবিকল্পনা প্রণয়ন ” বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, প্রকল্পের প্রতিনিধিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin