শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দুই উপজেলায় শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান কার্মসূচির শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৫৩২ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দ উপজেলায় ফাইজার করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

যানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা করোনা ভ্যাক্সিনেশন কমিটির আয়োজনে ৮ জানুয়ারি রোজ শনিবার সকালে পৃথক পৃথক ভাবে একই সময়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

ফুলপুর পৌরসভা হলরুমে শিক্ষার্থীদের ফাইজার করোনা টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিস শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র শশধর সেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মালেক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আপর দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ করোনা টিকার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রানেশ চন্দ্র পন্ডিত প্রমুখ।

এছাড়াও দুই স্থানেই স্বাস্থ্যকর্মিগন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত সাংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। এটা খুবই আনন্দের খবর। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নাম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে। যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের এ করোনার টিকা দেওয়া হবে। তবে আপাদত নিবন্ধন ছাড়া কেউ টিকা দিতে পারবে না?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin