শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে গণ জমায়েত”স্বেচ্ছায় কারাগারে যেতে চাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গণ জমায়েত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই। যেদিন আজহারের মুক্তি মিলবে, এর পরদিন আমাকে ছাড়বেন। ১৩ বছর কারাগারে ধুঁকে ধুঁকে জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে না ছাড়লে জামায়াতের প্রাপ্তবয়স্ক তিন কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান।

আজ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুরে দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুন-গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু কোনো কিছুই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা.আনোয়ারুল আজীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin