
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে ১লা ডিসেম্বর রোজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, উপজেলা আ:লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জিন্নাত শহীদ পিংকি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল ,তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সুধীজন প্রমূখ।