শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক সহ ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৫ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ২৩শে জানুয়ারি মঙ্গলবার সকালে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সহ ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, পিকআপ ড্রাইভার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফ ও আমেনা খাতুনের ছেলে কামরুল ইসলাম (২২), পিকআপের যাত্রী সন্ধাকুড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির(৪৫), আকানপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান(৪৮) উভয়ের বাড়ি হালুয়াঘাট থানাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা মডেল মসজিদ সংলগ্ন তালদিঘী নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হালুয়াঘাট দিক থেকে আসা একটি পিকআপ যাহার রেজিঃ নং -ঢাকা মেট্টো ন-১১-৩৫২৮ এবং ময়মনসিংহের দিক হতে শেরপুরগামী ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো ট-২৪-৭৫৮৪ এর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় একজন ঘটনাস্থেলই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, উক্ত ঘটনায় পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আহত আব্দুল কাদির ও মিজানুর রহমানকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু বরণ করেন। যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin