শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঢাকা মহানগর উত্তর বিএজেপি’র ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৯৯ Time View

সোলায়মান সুমন : বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) ঢাকা মহানগর উত্তর শাখার ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মজিবুর রহমান কুদ্দুসকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

গতকাল ২ জুন (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপি’র কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জহিরুল ইসলাম খান, উত্তম কুমার সূত্রধর, লিমা আক্তার, সানজিদা ইয়াসমিন প্রমুখ।

কমিটি ঘোষণার পর ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মজিবুর রহমান কুদ্দুস পার্টির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, “দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করবে আমজনগণ পার্টি। শিক্ষা, সমতা ও সুবিচারের পথে আমজনগণই হবে দেশের প্রকৃত পথনির্দেশক।”

“এসো একসাথে মোরা দেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin