শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁও হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের খামার ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বুধবার দুপুর ১২ টার সময় ৩০৭টি স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি বলেন তারেক রহমান বিএনপি সরকার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান। শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন স্কুল ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এসব উপহার তাদের বিদ্যালয়ে আসার আগ্রহ ও পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি করবে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে উপজেলা উন্নয়ন কর্মসূচি (পিআইসি)বরাদ্দের আওতায় এসব স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin