শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেলকলেজ করে দেওয়া হবে -রমেশ চন্দ্র সেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৫ Time View

আসিফ জামান,ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁওয়ে কৃষি ভিত্তিক ইপিজেড, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফুড প্রসেসিংজোন সহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করার পরপরই ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ করে দেওয়া হবে। এগুলো বাস্তবায়ন করা হলে ঠাকুরগাঁও হবে আধুনিক ও উন্নত। এগুলো বাস্তবায়ন আমি করবই। আপনারা এসব কাজগুলো বাস্তবায়ন করার জন্য নৌকায় ভোট দিন।

রবিবার বিকেলে (৩১ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আব্দুর রশিদ ডিগ্রি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ যা কথা দেয় তা বাস্তবায়ন করে। দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত করেছি। এখন আমাদের লক্ষ্য হলো স্মার্ট দেশে রূপান্তর করা। স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই করবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন।

উন্নয়নের সরকার আওয়ামী লীগ মন্তব্য করে রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। আর ঐ বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে।

জনসভায় উপস্থিত সকলের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন।

আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী তুষারের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওয়াফু তপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, জেলা পরিষদের সদস্য আফসানা আক্তার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin