শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, সমর্থকদের পুলিশ বিএনপির ধাওয়া ও ডিম নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের জামিন ও ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রমেশ কুমার দাগা এই আদেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগষ্ট মামলার বাদি ফজলে আলমের ছেলে আবু রায়হান সহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে মামলার আসামীরা । এঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।

এসময় আদালত চত্বরে আওয়ামীলীগের সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে শ্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় জনগণ তার ওপর ডিম নিক্ষেপ করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ, কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin