সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

মাহমুদ আহসান হাবিব : ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পিছলে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯ টার সময় জেলার পীরগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টা ৪৫ মিনিটে পীরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবার সময় ওই ট্রেন থেকে নামাতে গিয়ে এক বৃদ্ধ পা পিছলে পড়ে যায়। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ট্রেনে ভিক্ষাবৃত্তি করতো। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে। তবে তার নাম জানা যায়নি। তার নাম পরিচয় নির্ণয়ে সিআইডি পুলিশ কাজ করছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin