শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ঘুষ লেনদেনের সময় পার্সপোর্ট অফিসের এসিস্ট্যান্ট একাউন্টেন্ট আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও:আঞ্চলিক পাসপোর্ট অফিসের এসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদ’কে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করেন দুদক। দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নেই। ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে বলে জানান ওই কর্মকর্তা। আজ দুপুরে টাকা নিতে আসলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাহসিন মুনাবীল হক উপ-পরিচালক দুদক কার্যালয়
ঠাকুরগাঁও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin