শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে জেলার হরিপুরে হরিপুর মিনি স্টেডিয়ামে রোববার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন সহ অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু।

উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin