শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ছাতকে ইয়াবা সহ নানা মাদক দ্রব্য বিক্রেতার বিরুদ্ধে কথা বলায় হামলা সাংবাদিকসহ আহত – ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৮৯ Time View

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাকির আমিনের উপর সন্ত্রসী হামলার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের ট্রফিক পয়েন্টস্থ ছাতক কেন্দ্রীয় মসজিদের পাশে পান সিগারেটের দোকানে প্রকাশ্য ভারতীয় নাসির বিড়ি, মদ,গাজা ও ইয়াবা সহ নানা মাদক দ্রব্য বিক্রি করছে তাঁতিকোনা মহল্লার আছকির মিয়ার ছেলে মুঞ্জুর আলী ও সাধু মিয়ার ছেলে হকার বুরহান মিয়া। মসজিদের পাশে এসব মাদক দ্রব্য বিক্রি না করতে নানা সময় বাধা নিষেধ দিয়ে থাকেন সাংবাদিক সাকির আমিন। পূর্বের বাধা নিষেধ দেওয়ায় এবং শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি শালিস বৈঠক থেকে ডেকে নিয়ে মাদক বিক্রেতা মুঞ্জর আলী, হকার বুরহান মিয়া ও সন্ত্রসী বিল্লাল সংঘবদ্ধভাবে সাংবাদিক সাকির আমিনের উপর লোহার পাইপ,রামদা ও দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন।

অন্যান্য আহত আব্দুল কাইয়ুম, কাওসার আহমেদ, আব্দুল কাদির শিশু, রাজু মিয়া ও রাগীব আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যায়াপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin