
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চামটাহাট প্রায় ঘটছে বাই-সাইকেল চুরির ঘটনা।
সম্প্রতি কিছু দিনের ব্যাবধানে চামটাহাটের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি বাই-সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে । এভাবে সাইকেল চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
আজ ১১ই জুন চামটাহাট বাজারে সুলতান মার্কেটের, ব্যবসায়ী রেজাউল ইসলামের সাইকেল টি চুরি হয়ে যায়।
এর কিছু দিন আগে আর এক ব্যবসায়ী দিলিপ কুমারের সাইকেল টি চুরি হয়ে যায়,তার কিছু দিন আগে আর এক ব্যবসায়ী আপেল ইসলামের ও সাইকেল টি চুরি হয়ে যায়।
সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বর্তমানে সাইকেল নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।