
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিআরডিবি-র চেয়ারম্যান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।
জানা গেছে, গত ১৭ অক্টোবর রোজ শনিবার রাত সাড়ে ৯ টায় গৌরীপুর মধ্যবাজারে নিজ রাজনৈতিক কার্যালয়ের সামনে মেয়র প্রার্থী শুভ্র শহরে গণসংযোগের সময় সন্ত্রাসীরা তাকে এবং তার সহযোগিদের এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করেন । আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।মারাত্মক জখম হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
আওয়ামী পরিবারের তরুণ, জনপ্রিয় ও মেধাবী এ সংগঠকের অকাল প্রয়াণে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবার পরিজন এবং শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন গৌরিপুরবাসী।
এ ঘটনায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, ব্যক্তিগত আক্রোশের জেরে হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরোও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান সহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।