শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

মোঃবিলাল উদ্দিন,কুয়েতঃ দেশের গন্ডি পেরিয়ে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ৫২ এর  ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। পরে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের প্রবাসীরা একে একে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দূতাবাসের মাল্টিপারপাস হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই আলোচনা সভা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান’ এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর
বাণী সমূহ পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান। তিনি বলেন ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। এর পর থেকে পৃথিবীর সব দেশ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে।

তিনি বলেন আমরা গর্বিত জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষা ফিরে এনেছি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করেছি আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তাই বিদেশে নিজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সে সব কর্ম থেকে বিরত থাকতে সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেষে ভাষা আন্দোলনে শহীদ সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin