শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জ উপজেলা বাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন- আবু হানিফ চয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা বাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মহানগর শ্রমিকলীগের ভাইস চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের তথ্য ও গবেষাণা বিষয়ক সম্পাদক আবু হানিফ চয়ন। তিনি এক বার্তায় বলেন, বিজয় এর এই মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি তাজউদ্দীন আহমেদ-সহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া মুজিব নগর সরকারের নেতৃবৃন্দকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বীরাঙ্গনা নারীদেরকে। সেই সাথে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যাদের সাহসিকতা আর সংগ্রামের ফসল এই স্বাধীন বাংলাদেশ, সেইসব বীর মুক্তিযোদ্ধাদেরকে।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। এদেশের মানুষ ভালো থাকবে। সেই প্রত্যয়ে সকলে মিলে কাজ করবো, দেশ গঠনের সৈনিক হয়ে উঠবো আমরা সকলে। আমাদের দেশ আমরাই সোনার বাংলা করে গড়ে তুলবো। বিজয় দিবসে এই হোক আমাদের সবার অঙ্গিকার।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin