শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জে ৯৪টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪৯৬ Time View

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধি: আর মাত্র এক দিন বাকী। তারপর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন।

২০ অক্টোবর সারাদেশের ন্যায় লালমনিরহাটের ৫ টি উপজেলা ও ২টি পৌরসভার ৪শ ৬৩টি পূজামন্ডপে দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ফলে জেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দুর্গাপূজার ব্যাপক আনন্দ উৎসব। যা ২৪ অক্টোবর, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘটবে।

যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন”; এবং “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে মহাদেবীর রূপ বলে মান্য করেন। তিনি চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গার বাহুসংখ্যা অনেক। তাঁর সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তাঁর বাহন সিংহ।

কালীগঞ্জ উপজেলার ৯৪ টির মধ্যে ভোটমারী ইউনিয়নে ৫টি, মদাতী ইউনিয়নে ১৪টি, তুষভান্ডার ইউনিয়নে ১২টি, দলগ্রাম ইউনিয়নে ৯টি, কাকিনা ইউনিয়নে ৭টি, চলবলা ইউনিয়নে ১৯টি, গোড়ল ইউনিয়নে ১৪টি, চন্দ্রপুর ইউনিয়নে ১৪টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মদাতী ইউনিয়ন শাখার কোষাধক্ষ্য প্রশান্ত কুমার রায় বলেন, আগামী শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লালমনিরহাট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দেবদাস রায় বাবুল বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্য পুর্ণ ভাবে যাতে হয়,কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেটার দিকে সবার সুদৃষ্টি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin