শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জে সাব-ইজারাদারের বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৩ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটাহাটের সাব-ইজারাদার হোসেন আলীর বিরুদ্ধে জোর করে অতিরিক্ত টোল দাবী করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার ২৫ সেপ্টেম্বর সকালে নিউ নিরোদা সাইকেল স্টোরের স্বত্বাধিকারী বিশ্বনাথ রায় ওই হোসেন আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন ।

অভিযোগ সুত্রে জানা যায়, বিশ্বনাথ রায় দীর্ঘদিন ধরে মদাতী ইউনিয়নে অবস্থিত চামটাহাটে বাই সাইকেলের একটি শোরুম দিয়ে ব্যবসা করছেন এবং নিয়মঅনুযায়ী হাটের টোলও পরিশোধ করছেন এমতাবস্থায় গত বুধবার (২১ শে সেপ্টেম্বর) বিকেলে হলদিবাড়ি এলাকা থেকে আসা রহিম মিয়া নামে এক ক্রেতার নিকট তার শোরুম থেকে একটি বাই সাইকেল বিক্রয় করেন।

সাইকেল নিয়ে ওই ক্রেতা শোরুম থেকে বেড়িয়ে যাওয়ার পথে সাইকেলহাটের সাব-ইজারাদার হোসেন আলী সাইকেলটি আটক করে টোল দাবী করেন। টোল দিতে অস্বীকার করায় সাইকেলটি কেড়ে নিয়ে রেখে দেন হোসেন আলী।

অনুসন্ধানে গিয়ে দেখা যায়, হাট-বাজারে সাব -ইজারা দেয়ার সরকারি কোন নিয়ম না থাকলেও সেই নিয়মের তোয়াক্কা না করে সাব-ইজারা দিয়েছেন চামটাহাটের মূল ইজারাদার হুমায়ন কবির মিন্টু। শুধু তাই নয়, টোল আদায় করা হচ্ছে ক্রেতা ও বিক্রেতার কাছে। নিয়ম অনুসারে হাটে টোল চাট থাকার কথা থাকলেও চামটাহাটের কোন স্থানে দেখা যায়নি টোল চাট।

এ বিষয়ে নিউ নিরোদা সাইকেল স্টোরের স্বত্বাধিকারী বিশ্ননাথ রায় বলেন, গত ২১ সেপ্টেম্বর সাব-ইজারাদার হোসেন আলী আমার শোরুম থেকে বিক্রি করা সাইকেল ক্রেতার কাছ থেকে কেড়ে নিয়ে অতিরিক্ত টোল দাবী করে। আমি নিয়মঅনুযায়ী হাটের টোল নিয়মিত পরিশোধ করার পরও সাব-ইজারাদার অন্যায়ভাবে আমার গ্রাহকের নিকট টোল দাবী করে। আমি হিন্দু মানুষ বলেই তারা এটা করার সাহস পাচ্ছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin