শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং গুণগত শিক্ষাকে সহজ ও সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা আশা। রবিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় কৈটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মদাতী ইউনিয়ন এর ডা.শরৎ চন্দ্র রায়ের সভাপতিত্বে, শিক্ষা সুপারভাইজার প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আশা চামটাহাট ব্রাঞ্চের সিনিয়র লোন অফিসার মো.সিরাজুল ইসলাম।

বক্তব্য দেন- শিমুল আশা শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকা প্রতিমা রানী সহ প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সঙ্গে আলোচনা করেন। এতে অভিভাবকরা আশা-শিক্ষা কর্মসূচির উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

উক্ত কেন্দ্রে ৩০ জন ছাত্র-ছাত্রী,তার মধ্যে ২৪ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin