শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কালীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৫ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও সেই টাকা ফেরত না দিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছে শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে।

এ ঘটনায় গত রবিবার( ৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীরা ফরম পুরণ করেন কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে পরীক্ষা বাতিল করে অটো পাশ দেয় এবং পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

সে মোতাবেক শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের ২০২০ সালের ১৮০ জন পরীক্ষার্থীর ফরম পুরণের টাকা ফেরত দেয়ার নির্দেশনা দিলেও অধ্যক্ষ আবু বকর সিদ্দিক আজও পরীক্ষার্থীদের টাকা ফেরত দেননি।

শিক্ষার্থীরা টাকা ফেরতের জন্য অধ্যক্ষের নিকট একাধিকবার গেলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এমন পরিস্থিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত শিক্ষার্থীরা যেন টাকা ফেরত পায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।

এ ব্যাপারে অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin