
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের দপ্তরী বাড়ির দেলোয়ার হোসেন ছেলে,বাঞ্চানগর এলাকার কৃতি সন্তান সাহাদাৎ হোসাইন (সজীব)।
আজ (২৪ অক্টোবর) দুপুর বেলা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তিনি দৈনিক ডেসটিনি প্রতিনিধিকে বলেন, আমার ওয়ার্ডের সাধারণ মানুষ পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই জনগণের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করিতে পারি।