শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কাঁচা রাস্তার বেহাল অবস্থা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭৫৬ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ সামান্য বৃষ্টি হলেই গ্রামীণ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর জলাবদ্ধতা থেকেই কাঁদাযুক্ত হয়ে পড়ে পুরো ১ কিলোমিটার কাঁচা সড়ক।

কাঁদাযুক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল না করায় গ্রামবাসীকে পায়ে হেঁটেই গন্তব্যে পৌছাতে হয়। এমন চিত্র লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের তালুক শাখাতী (হিমাংনশু চেয়রম্যানের পাড়া থেকে তালুক শাখাতী স্কুল পর্যন্ত) গ্রামীন কাঁচা সড়কের।

জানাগেছে, মদাতী ইউনিয়নের চামটাহাট-কালীগঞ্জ পাকা সড়ক থেকে ইউনিয়নের হিমাংনশু চেয়রম্যানের পাড়া থেকে তালুক শাখাতী স্কুল পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে খালিশা মদাতী, নদীভাঙ্গাপাড়া, মৌজাশাখাতী, হিমাংনশু চেয়রম্যান পাড়া সহ কয়েকটি গ্রামের হাজারো লোকজন যাতায়াত করে।

কিন্তু বৃষ্টি হলেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ওই সড়কে। কাঁদাযুক্ত হয়ে পড়ে পুরো সড়ক। কিন্তু তারপরও ছাত্র-ছাত্রীদের প্রতিদিন ওই কাঁদাযুক্ত পথ পাড়ি দিয়েই বিদ্যালয়ে যেতে হয়।
কৃষকদেরও কৃষি পন্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। এছাড়া অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছাতেও বিড়ম্বনার শিকার হতে হয়।

এলাকাবাসী জানান, ওই সড়ক দিয়ে অল্প সময়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় পৌছানো যায়। আর একারনে কয়েকটি গ্রামের লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে ভ্যান রিকসা সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে এলাকাবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তাই সড়কটি পাকাকরনের দাবি জানাই। গ্রামবাসী দ্রুত ওই সড়কটি পাকাকরন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin