শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

কমলনগর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে আয়োজিত সম্মেলনে বিপুল সংখ্যক কর্মীর জমায়েত দেখা গেছে। 

শুক্রবার(১৮ অক্টোবর) বিকাল ০৩ টায় জামায়াতে ইসলামীর কমলনগর উপজেলার ব্যানারে হাজিরহাট বাজারের চর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়।

কমলনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডঃ রেজাউল করিম,সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি,ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন – মিজানুর রহমান মান্না,আবদুল আহাদ সভাপতি পাটোওয়ারীর হাট,সাইয়্যেদ আনোয়ার হোসেন সভাপতি লরেঞ্চ ইউনিয়ন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও হাজিরহাট ইউনিয়নের আমীরফজলে রাব্বী রিদওয়ান প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে, মাওলানা আবদুর রহীম আমীর রামগতি উপজেলা,আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক,মোঃ মনির হোসাইন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা,এ্যাডভোকেট ফয়সাল আমিন সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,আবদুল্লাহ আল মামুন কার্যকরী পরিষদ সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,অধ্যাপক মিজানুর রহমান শুরা ও কর্মপরিষদ সদস্য লক্ষ্মীপুর জেলা,মাওলানা হুমায়ূন কবির সাবেক ভাইস চেয়ারম্যান কমলনগর উপজেলা পরিষদ,অধ্যাপক আবদুর রহমান শুরা ও কর্মপরিষদ সদস্য লক্ষ্মীপুর জেলা,ফারুক হোসাইন নুরনবী জেলা সেক্রেটারি লক্ষ্মীপুর
এ. আর. হাফিজ উল্লাহ কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নায়েবে আমীর লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর জেলা কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ড. রেজাউল করিম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশী ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। অথচ আওয়ামীলীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের শাসনামলের সবচেয়ে নির্যাতিত-মজলুম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন প্রতিশোধ নেয়নি। 

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল খায়ের বলেন ,বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারনণ এই কমলনগর জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। আজ ১৭ বছর পর কমলনগর উপজেলা জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin