রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি দাতা হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকিদাতা শীর্ষ সন্ত্রাসী ও খুনি হেলালের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের (কমলনগর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় রিনা হত্যা মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হেলাল নামের ওই ব্যক্তি সাংবাদিক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন মামলা দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে সাংবাদিক আব্বাস উদ্দিন বলেন, “সত্য সংবাদ প্রকাশ করায় আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্ত হেলালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। আমি আইনের প্রতি আস্থাশীল। ন্যায়বিচার পাব বলে আশা করি।”

অন্যদিকে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতা হেলালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে এ ঘটনায় সংশ্লিষ্ট মহল কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin