শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে দেহ ব্যবসায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা – সুচিত্র রঞ্জন দাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ Time View

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের উত্তর মাথায় মনির হোসেন মনুর ফ্যামিলি বাসায় দেহব্যবসাসহ মাদক সেবন, বিক্রি ও রাতভর জুয়ার ব্যবসার অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।

মঙ্গলবার ৬ই ফেব্রুয়ারি বিকেল ৩ঃ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এ সময় তিনি তিনজন তরুণীকে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আটক করেন। পরে মানবতার দিক বিবেচনা করে তাদেরকে ছেড়ে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট বাজার আমানিয়া রোড ইরাকি মমিনের দর্জার পুর্ব পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মনির হোসেন (মনু) প্রভাবশালী মহলের কতিপয় অসাধু চাঁদাবাজকে ‘ম্যানেজ’ করে চালাচ্ছে এসব অপরাধমূলক কর্মকাণ্ড!

গত ২৩ই জানুয়ারি মঙ্গলবার দৈনিক দর্পণ২৪.নেট নিউজ পোর্টাল সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এই অনৈতিক কার্যকলাপের বিষয় “কমলনগরে চলছে রমরমা দেহ ব্যবসা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ঐ প্রতিবেদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি এই অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে সাংবাদিকদের মুঠোফোন সাক্ষাৎকারে দ্রুত ব্যবস্থা নিবে বলে, কয়েক দিন অতিবাহিত হলেও কমলনগর থানা পক্ষ হতে কোন রকম ব্যাবস্থা নেওয়া হয়নি।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সু-দক্ষ পরিচালনায় ভেঙ্গে দেওয়া হল কমলনগরে গড়ে উঠা মিনি পতিতালয়টি। এতে কমলনগরের সুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin