শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এবার নতুন চমক নিয়ে হাজির ‘অপূর্ব লেডি ফায়ার ড্যান্স গ্রুপ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৫৬ Time View

ইমন হোসাইনঃ মঞ্চে আসছেন অপূর্ব লেডি ফায়ার ড্যান্স গ্রুপ। নাম ঘোষণা হতেই হাততালিতে মুখরিত হয়ে গেল চারপাশ। বাদ্য আর আলোর ঝলকানিতে এন্ট্রি নিলেন ফায়ার ড্যান্স গ্রুপ এর মেয়েরা। আগুন নিয়ে নাচলেন, নাচালেন, মাতিয়ে দিলেন তারা।

এমনই জমাকালো আয়োজনের মধ্য দিয়ে গেলো গত ৩ ডিসেম্বর ২০২১ মোহনপুর টুরিস্ট সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো জেলা পিকনিক এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান। সেদিন সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্যরা।

সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন অপূর্ব লেডি ফায়ার ড্যান্স গ্রুপ।এই প্রথম দেখা গেল বাংলাদেশ লেডি ফায়ার ড্যান্স গ্রুপ। অসাধারণ এই ড্যান্সটির কোরিওগ্রাফি করেছেন দেশের জনপ্রিয় এবং স্বনামধন্য কোরিওগ্রাফার অপূর্ব।

সামনের নতুন বছরটিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে কাটাবেন জানতে চাইলে, অপূর্ব আমাদের বলেন, বর্তমান প্রযুক্তির সাথে তালেতাল মিলিয়ে নতুন কিছু ড্যান্স কোরিওগ্রাফির চিন্তা ভাবনা করছি। আমরা বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম এবং সর্ব বৃহত্তম ফায়ার অপূর্ব গ্রুপ। বিগত দশ বছর যাবত বাংলাদেশের একমাত্র আগুনের ড্যান্স এর পরিবেশন করে আসছি, এবং তিনি আরো বলেন আমি এবং আমার সাথে রয়েছেন ফায়ার গ্রুপের ২০ জন সদস্য।

এখন থেকে নতুন বছরের জন্য লেডিস/ফিমেল ফায়ার ড্যান্স
পারফর্ম করবে পুরো দেশ জুড়ে। এবং আপনাদের জন্য আগামিতে আগুনের ড্যান্স দিয়ে অত্যাধুনিক কিছু আমাদের ও দেশকে উপহার দিবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin