শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এনবিআরের কালো আইন বাতিলের দাবিতে বেনাপোলে সিএন্ডএফ এজেন্টদের বিক্ষোভ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম, বেনাপোল থেকে : কাস্টমস প্রজ্ঞাপন (এসআরও) ২০৭-আইন/২০২৪ ও এনবিআরের সকল নিপীড়নমূলক কালো আইন বাতিলের দাবিতে ঢাকা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউজের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বেনাপোল কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, মহাসিন মিলন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, সহ অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন, কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, আমিনুল হক আনু, জামাল হোসেন, আবদার রহমান, বিলকিস সুলতানা সাথী,ফারহান আহম্মেদ (মানিক),শরিফুল আলম নয়ন, রাশেদুর রহমান রাশু প্রমুখ।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, কাস্টমস আইন-২০৭ এর মাধ্যমে সিএন্ডএফ এজেন্টকে বাদ রেখে কুরিয়ার সার্ভিসকে মাল ছাড়ানোর চেস্টা করা হচ্ছে। এর ফলে হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করবে। তাই আমরা এই আইনটি বাতিলের জন্য আমাদের কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে বেনাপোল কাস্টমসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin