শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

উপজেলা দিবস উপলক্ষে সোনাগাজীতে জাতীয় পার্টির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭৩২ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজীতে বৃষ্টি উপেক্ষা করে ২৩শে অক্টোবর শুক্রবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা জাতীয়পার্টি ও জাতীয় যুবসংহতির আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও চরছান্দিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবু সুফিয়ানের সভাপতিত্ব ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ ছাদেক, চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল হক পাটোয়ারী, রফিকুল ইসলাম মানিক, মিজানুর রহমান, যুব সংহতির উপজেলা আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক নুরুল আলম মিন্টু, ওমর বিন নাঈম, সৌরভ হোসেন, জয়নাল মুন্সি।

এছাড়াও উপজেলা জাতীয়পার্টি, যুব সংহতির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অবসর প্রাপ্ত সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক গিয়াস উদ্দিন তার বক্তব্য বলেন- পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালের ৭ই নভেম্বর থেকে ১৯৮৩ সালের ৭ই নভেম্বরের মধ্যে ৪৬০টি উপজেলা প্রতিষ্ঠা করে জেলা ও উপজেলাকে শহরে পরিনত করেন।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী আবু সুফিয়ান বলেন- ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের সাংসদ আমাদের নেতা জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী স্যারের ঘোষনা মত রংপুরের পর ফেনীকে জাতীয় পার্টির ঘাঁটি করার ঘোষনা দিয়েছেন। এবং জাতীয়পার্টি সক্রিয় করে তুলেছেন। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের পর গণতন্ত্রকে তৃনমুল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রতিষ্ঠা করেন। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ১৮জন কর্মকর্তা নিয়োগ দিয়ে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি। এবং সোনাগাজীর উল্লেখযোগ্য ভবন, রাস্তা, মুহরী প্রজেক্ট, গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করেন। তাই এরশাদ সরকারের পূণরায় ক্ষমতায় আসার দরকার।

আলোচনা সভার পূর্বে র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সমাবেত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin