শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঈদের নামাজ নিয়ে বিরোধে বোমা হামলা : শার্শায় বিএনপি সদস্য নিহত, আহত-১

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪২ Time View

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজ আদায়ের বিষয় নিয়ে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় মোঃ আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোঃ জিয়া (৩২), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ঈদের সকালেই আব্দুল হাই ও সাইদ নামে এক ব্যক্তির মধ্যে নামাজ আদায়ের পদ্ধতি ও স্থান নিয়ে তর্ক-বিতর্ক হয়। সন্ধ্যায় জামতলা মোড় থেকে বাজারের পথে যাওয়ার সময় সাইদ ও তার সহযোগীরা বোমা হামলা চালিয়ে আব্দুল হাইকে হত্যা করেন এবং জিয়াকে গুরুতর আহত করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin