রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

আলোচনায় মারুফ চৌধুরীর সংগীতে গান সমানে সমানে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

বিনোদন রিপোর্ট : প্রকাশের পর থেকেই আলোচনায় মারুফ চৌধুরীর সঙ্গীতে করা চমৎকার কথামালার গান সমানে সমানে। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহাঙ্গীর রানা ও গানটি গেয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনা মন্ডল।

‘সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিতি থাকে না’ অসাধারণ কথা বলার গানটি যেন ভালোবাসার এক গীতিকাব্য।

গানটি গত ২১ ডিসেম্বর ‘ Poraner Gan ‘ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার মাত্র দুই সপ্তাহ যেতে না যেতেই ইতিমধ্যে গানটি সোশাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে বাংলা লোকগানের শ্রোতারা গানটি গেয়ে তাদের নিজস্ব ফেসবুক পেজ, টিকটকে গানটি আপলোড করায় চারদিকে গানটি নিয়ে ব্যাপক সারা পড়েছে।

এ সম্পর্কে জানতে চাওয়া হলে গানটির গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানা বলেন- গানটি এতো দ্রুত শিল্পী, শ্রোতাদের কাছে ছড়িয়ে পড়বে, মানুষের এতো এতো ভালোবাসা পাবে – আমরা বুঝতে পারিনি| এ জন্য এই গানের পুরো টিম, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সঙ্গীত পরিচালক মারুফ চৌধুরী‘ র নিরলস চেষ্টা এবং একাগ্রতা না থাকলে গানটি কখনোই এভাবে দাঁড়াতো বলে আমি মনে করি না| দিনা মন্ডল তার সেরাটা দিয়েছে।পরবর্তীতে সাদিয়া লিজা গানটি ভিন্নভাবে উপস্থাপন করেছেন।

গানটি সম্পর্কে মারুফ চৌধুরী বলেন – ভালো গান সবসময় হাতে আসেনা। আর সবসময় ব্যাটে বলে ক্লিকও করেনা। এই গানটি রানা ভাইএর সাথে আমার প্রথম কাজ। একটা বড়ো চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।ইতিমধ্যে আপনারা যেভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করেছেন – তার জন্য সম্মানিত শিল্পী ও শ্রোতাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin