সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা জেলা কার্যালয় কতৃক ১২ নভেম্বর ২০২৪ তারিখ খুলনা জেলার খালিশপুর ও বটিয়াঘাটা থানায় ভোক্তা অধিকারের ২টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। অভিযানকালে খুলানার খালিশপুর থানার হাউজিং বাজার এলাকায় ঔষধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় জাহিদ মেডিসিন কর্নার – মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, লাবীবা ফার্মেসী -কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়, মেসার্স কল্লোল ফার্মেসী-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৬,০০০/- এবং একই অপরাধে মিজান বেকারি-কে ৪০০০/- ও তুষার হার্ডওয়্যার -কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বটিয়াঘাটা থানায় অভিযান চালিয়ে সম্রাট ফুড প্রোডাক্টস-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ২০,০০০/- সাতক্ষীরা ঘোষ ডেয়ারি-কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ৫০০০/- এবং মেসার্স অব্যয় ফার্মেসী-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়

অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের খালিশপুর থানার অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) জনাব শরীফা সুলতানা, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে বৈটিয়াঘাটা থানার অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য জনাব জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin