শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ০৭ সদস্য গ্রেফতার, ০৩টি চোরাই ইজিবাইক উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৮৭ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম: সালমান মাতুব্বর, পিতা- কেরামত মাতুব্বর, সাং- বারান্দি মোল্লাপাড়া আমতলা, থানা – কোতয়ালী, জেলা- যশোরকে গত ২৩/০৬/২০২৩ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় নিউ মার্কেট থেকে অজ্ঞাত ০৪ জন আরোহি তার ইজিবাইক ভাড়া করে বেজপাড়া তালতলা এলাকায় নিয়ে বেজপাড়া বনানী কবরস্থানে পৌছালে রাত ০৯.০০ ঘটিকার সময় অজ্ঞাত আরোহিরা তার ইজিবাইক টি কৌশলে চুরি করে এবং তার ব্যবহারকৃত মোবাইল ফোন নিয়ে যায়।

এই ঘটনা সংক্রান্তে সালমান বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দিলে মামলা হয়।এইরূপ ঘটনা একাধিক সংঘটিত হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নামে। এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম ইং ০৮/১০/২০২৩ তারিখ রাতে যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান করে চক্রের ০৪ সদস্যকে আটক করতে সক্ষম হন।

তাদেরকে তথ্যের ভিত্তিতে চোরাই ইজিবাইক ক্রয়ের সাথে জড়িত যশোরের রামনগর ও রুপদিয়া থেকে ২ জনকে এবং সাতক্ষীরার তালা থেকে ১ জনকে আটক করে সাতক্ষীরা তালা বাজার থেকে ১ টি এবং খুলনার রূপসা ব্রীজের নীচে পশ্চিম পাড় থেকে ০২ টি চোরাই ইজিবাইক সহ ভিকটিমের মোবাইল ফোনটি পালবাড়ী একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে সরাসরি চুরি/ছিনতাইয়ের সাথে জড়িত ০৪ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আসামীর তথ্যঃ১. সাইফুল ইসলাম ইমন (২৫), পিতা-ইমান আলী, সাং- টিবি ক্লিনিক ফুড গোডাউন চিরুনিকল মোড় ২. আরিফুল ইসলাম নিশাদ (২০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- সাখারগাতি রূপদিয়া ৩. জাহিদুল ইসলাম (২৪), পিতা- মোসলেম সরদার, সাং- চাচড়া রেল গেট চেরমারা দিগিরপাড়, ৪.বিপুল (২০), পিতা- আঃ মান্নান, সাং- বেজপাড়া তালতলা কবরস্থান রোড ৫. সবুজ সরদার (২৪), পিতা- মোতাহার সরদার, সাং- রামনগর রাজারহাট, ৬. দেলোয়ার হোসেন (৩৩), পিতা-আবুল হোসেন, সাং- হাটবিলা সর্ব থানা – কোতয়ালী, জেলা- যশোর ৭. জসিম সরদার(২৪), পিতা- আহম্মদ আলী সরদার, সাং- মুরাকালিয়া, থানা- তালা, জেলা- সাতক্ষীরা।উদ্ধারকৃত আলামতঃ১। ০৩টি চোরাই ইজিবাইক। ২। ১টি চোরাই মোবাইল ফোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin