শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাইতে অফিস রুমে প্রকাশ্য ধুমপান করলেন উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৮৯ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ
জেলার অন্তর্গত আত্রাই উপজেলায় গত ৩১।০৮।২০
ইং রোজ সোমবার অফিস চলাকালীন সময় সাংবাদিকদের সামনে প্রকাশ্য সিগারেট জ্বালিয়ে সুখটান দিচ্ছিলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রকৌশলীর এমন কান্ড-জ্ঞানহীন কান্ড দেখে নড়চড়ে বসে সমাজের সচেতন মানুষরা।এই বিষটি নিয়ে এলাকার সচেতন মহলে বইতে থাকে নানা আলেচনা ও সমলোচনার ঝড়।

এক (১) মিনিটের ভিডিও ক্লিপে দেখা যায় প্রকৌশলী বাবু অফিস রুমে নিজের চেয়ারে বসে মনের সুখে অতি আনন্দে উপস্থিত ব্যক্তিবর্গদের সামনে সিগারেট বিভিন্ন স্টাইলে সুখটান দিচ্ছেন।

বিষয়টি সম্পর্কে জানার জন্য উপজেলা প্রকৌশলীর মোবাইল নং (০১৭১২-৫৬১৯৩৮) কল দেওয়া হলে উনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সেই সাথে অফিস রুমে ধুমপান করা কতটা যুক্তিসংগত এ বিষয়ে উনার কাছে জানতে চাওয়া হলে; উনি জবাবে বলেন, অফিসে রুমে ধুমপান করা ভুল কিনা আমার জানা নেই।

পরবর্তীতে যখন প্রশ্ন করা হয় আপনি একজন সরকারী প্রকৌশলী আপনি এ বিষয়ে জানেন না, যে,অফিস রুমে ধুমপান করা বৈধ নাকি অবৈধ তখন-ই উনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক’কে থ্রেড দিয়ে বলেন আপনার যা করার করেন, আপনি আমার বিরুদ্ধে পত্রিকায় লিখেন। আপনি আমার কাছে কল দিয়েছেন কেন?

উক্ত বিষয় নিয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর- রশিদ এর সাথে মুঠোফোনে বিষয়টি নিয়ে কথা বলা হলে উনি বলেন,যদি উনি অফিস রুমে ধুমপান করে থাকেন তাহলে তা নিশ্চয় অপরাধ।কেননা অফিস রুমে ধুমপান করা যাবেনা। বিষয়টি আমি জানতাম না,আপনি জানালেন আমি খোঁজ খবর নিয়ে উনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো যদি ঘটনার সত্যতা থাকে।

এসব কথা বলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর- রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin