
তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানবিক ফেইসবুক বন্ধুদের সহযোগিতায় “তাক্ওয়া অসহায় সেবা সংস্থা” স্বপ্নের ঘর তৈরি করে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন এর মাধ্যমে নতুন ঘর হস্তান্তর করেন হতদরিদ্র বিধবা মালেখাকে। ২৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহের ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা বাজার সংলগ্ন ধন্তা গ্রামের অসহায়, হতদরিদ্র, অনাহারী বিধবা বৃদ্ধ মালেখা বেগমের শুভ উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন রহিমগঞ্জের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরকার, অত্র ওয়াডে ইউপি সদস্য, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান, সাধারণ সম্পাদক রুবেল মাসুদ, তর্থ বিষয় সম্পাদক বাহার উদ্দিন, সেচ্ছাসেবক মনির প্রমূখ।
ফুলপুর থানার মানবিক ওসি জনাব মোঃ আব্দুল্লাহ্ আল মামুন মহোদয় সার্বক্ষণিক উক্ত ঘরের খোঁজ খবর রাখেন ও ঘর নির্মাণ এর প্রথম দিন পরিদর্শন করেন। তিনি আজ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকার কারনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কিন্তু পরে মালেখার স্বপ্নের ঘর পরিদর্শন করে আসেন।
সড়ক দুর্ঘটনায় মালেখার স্বামী হযরত আলী অন্তত ১৪ বছর আগে মারা গেছেন। এক পর্যায়ে তিনি নিজের জীবন নিয়ে পড়েন অথৈ সাগরে।বেছে নেন ভিক্ষাবৃত্তির পথ। স্বামীর রেখে যাওয়া আড়াই শতাংশ জায়গার উপর মাথা গোঁজার ঠাঁই ছিলো প্লান্টিক বস্তার ত্রিপল ও ছেঁড়া কাপড়ে টানানো ঘর করে তাতে জীবন যাপন করছিলেন। বাড়ির পাশেই একমাত্র মেয়ের বিয়ে হয়। স্বামীর নির্যাতনে এক সন্তান গার্মেন্টসে থাকলেও দুই সন্তান নিয়ে মাসে প্রায় ২০ দিন মায়ের কাছেই থাকেন। ভাগ্যেরজুটছিলনা কোন সরকারি সহযোগিতাও ।
মালেখা তার জীবনের কষ্টের কথা প্রকাশ করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান এর কাছে।
তার সংস্থার ফেইসবুক পেইজসহ ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাস দেবার পর ফুলপুর থানার বর্তমান মানবিক ওসি উৎসাহিত করেন ঘরের কাজ ধরার জন্য। তিনি বলেন ঘরের কাজ শুরু করলেই সকলেই মানবতার হাত এগিয়ে দিবেন।
স্ট্যাটাস দেখে ফুলপুর থানার মানবিক ওসি আব্দুল্লাহ আল মামুন ঘরের যাবতীয় কার্ড, দরজাল- জানালা, উপজেলা নির্বাহি অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘরের চালের ২ বান ঢেউটিন, ব্যারিস্টার আবুল কালাম আজাদ ১০ হাজার টাকাসহ কেউ ইট, কেউ সিমেন্ট, বিভিন্ন মানবিক ফেইসবুক বন্ধুরা নগদ অর্থ প্রধান করেন। টিউ কল দিবেন রহিমগঞ্জের ইউপি চেয়ারম্যান। সর্বমোট ২৯ হাজার ২৮২ টাকা উঠেন। চাউলের টিন, কাট, কল বাদে সর্বমোট খরচ হয় ৪৬, হাজার ৬৭০টাকা।একটা নতুন স্বপ্নের বাড়ি তৈরি করতে যা যা লাগে সব কিছুই দেওয়া হয় হতদরিদ্র এই মালেখাকে।
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান বলেন, বর্ষা ও শীতে মালেখার কষ্ট দেখে তাকে ঘর বানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থা ফেইসবুক পেইজে। পরে তা দেখে ফুলপুর থানা মানবিক ওসি মামুন মহোদয় উৎসাহিত করেন। পরে প্রশাসন সহ মানবিক ফেসবুক বন্ধুদের সহযোগিতায় স্বপ্নের ঘর তৈরি করা হয় মালেখার জন্য । তিনি আরো বলেন এই সংস্থাটি সকলকে পাশে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান।
ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ্ আলা মামুন বলেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তপু রায়হান এর পাশে থাকতে পেয়ে আমি খুবি আনন্দিত। আগামীতেও এমন মহৎ কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।
ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, বিধবা মালেখা এখন নতুন করে উঠেছেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার চেষ্টায়। ওই নারী বিধবা ভাতার আওতায় রয়েছেন। আরও কোনো সরকারি সহায়তা তাকে দেওয়া যায় কি না সে বিষয়টিও তারা দেখবেন।