রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অপপ্রচারের জবাব জনগণ ব্যালট এর মাধ্যমে দিবে ; কাজী বাক্কি বিল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ Time View

রায়পুর প্রতিনিধি: যারা নৌকার প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে এবং পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণ আগামী ৭ জানুয়ারি ঐক্যবদ্ধ হয়ে ব্যালট এর মাধ্যমে নয়ন ভাইয়ের নৌকায় ভোট দিয়ে এর যথোপযুক্ত জবাব দিবে, বলে মন্তব্য করেছেন রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ।

শনিবার( ৩১ ডিসেম্বর) দুপুরে রায়পুর পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের পক্ষে নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি। সভায় কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন সহ অনেকে।

এসময় তিনি আরও বলেন আমাদের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন ভাই যোগ্য প্রার্থী, লক্ষ্মীপুর ২ আসনের জন্য অনেক উন্নয়ন করেছেন। নয়ন ভাইয়ের কোনো সন্ত্রাসী বাহিনী নেই।তিনি এ আসনে উন্নয়নের রুপকার। রাস্তা-ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সবখানেই তার উন্নয়নের ছোয়া লেগেছে।আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নয়ন ভাইকে নৌকা দিয়ে পাঠিয়েছেন,দেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে, দেশের উন্নয়নে স্বার্থে নৌকার পাশে থাকুন, আওয়ামী লীগের পাশে থাকুন। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। ভোট বর্জন না করে, দেশের স্বার্থে ভোট দিতে আসুন,কেন্দ্রে আসুন।

এ সময় অনুষ্ঠানে রায়পুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin