
বুলবুল আহম্মেদ, শেরপুর ; শেরপুর জেলা সি আই ডি পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ ক্যারেটের ১টি নকল স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ (২২) কে পৌর শহরের বটতলা মোহাম্মদীয় বেকারীর দোকানের সামনে থেকে গ্রেফতার করে। সে শহরের উপকন্ঠ তাতালপুর মধ্যপাড়া মহল্লার আব্দুল সাত্তারের ছেলে। মঙ্গলবার বিকেলে সি আই ডির উপ-পরিদর্শক (এস আই) সজীব খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে সি আই ডির উপ-পরিদর্শক (এসআই) সজিব খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আরিফের সাথে জরিতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আরিফের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।