শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬০ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলে জয়নুল আবেদীন এর লাঠির আঘাতে পিতা নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তৈমউদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নিহত নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তায়। এই ঘটনায় হরিপুর থানা পুলিশ নিহতের ছেলে জয়নুল আবেদীন (১৯) কে আটক করেছে।

ঘটনাসুত্রে জানাযায়, রবিবার রাতে তার স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জয়নুলের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। নুরুল ইসলাম কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী জুলেখা ও ছেলে জয়নুল কে মারধর করে এবং বাড়ী থেকে বেড়িয়ে যেতে বলে । এতে ছেলে জয়নুল ক্ষিপ্ত হয়ে তার পিতাকে বাশ দিয়ে মাথায় আঘাত করে।

ছেলের বাঁশের আঘাতে পিতা গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নুরুল ইসলাম।

এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব বলেন, আজ সোমবার সকালে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে হরিপুর থানা পুলিশ যায়, এসময় ঠাকুরগাঁও জেলা এডিশনাল এসপি তারেক বেগ ও এ এসপি আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অভিযুক্ত জয়নুলকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসংক্রান্তে নিহত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin