শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বামীর ঘরে গলায় ওড়না পেচিয়ে রহস্যজনক আত্মহত্যা স্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় স্বামীর বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে রহস্যজনক আত্মহত্যা করেছেন নাজমুন নাহার(২১) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটে ২০শে জানুয়ারি রোজ শনিবার সকাল ৭টায়।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের আব্দুল হেলিম মন্ডল ও রিনা বেগমের মেয়ে নাজমুন নাহার সাথে বিয়ে হয় একই উপজেলার কামারিয়া গ্রামের শাহীন মিয়ার সাথে। সংসার জীবনে টুকটাক ঝগড়া তাদের জীবনে লেগেই থাকতো। পরে শনিবার সকলের অগোচরে স্বামী শাহীনের বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্বহত্যা করে। পরে বাড়ির লোকজন খোজ পেয়ে দরজা ভেংগে ভিতরে প্রবেশ করে দেখতে পান সিলিং ফ্যানের সাথে ঝুলছে তার দেহ। পরে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতের নিকটাআত্মীয়দের সহায়তায় লাশ নামিয়ে নিয়ম মোতাবেক লাশের সুরতহাল করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, মৃতের এক হাতে রক্তাক্ত তিনটি কাটা দাগ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin