শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বরূপকাঠির সারেংকাঠীতে বিদ্যালয়ের কক্ষ অবৈধভাবে ব‍্যবহার করে ব‍্যবসা পরিচালনা করেন ইউনুছ মেম্বার, জনতে চাইলে সংবাদকর্মীকে হুমকি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭২৪ Time View

স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠীর উপজেলার সারেংকাঠী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে কক্ষ রাতের আধারে , প্রতিনিয়ত ব‍্যবসা করা হয়। এবং রাত ৮.০০ পযর্ন্ত জাতীয় পতাকা টাংগানো অবস্থায় অভিযোগ পাওয়া গেছে। সারাদিন তো চলে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত প্রতিনিয়ত জাতীয় পতাকা টানানো থাকে ,এবং জাতীয় পতাকাকে অসম্মান করেন তার লোকজন।

এমনকি প্রতি রাত্রে কাঁচামাল ও ব্যবসা ওই স্কুল কক্ষে বস্তা ও পিকেটিং করা হয়। ওই এলাকার লোকজন বলে ইউনুস মেম্বার তার ক্ষমতার প্রয়োগ করে আসছে।

সরজমিনে গেলে ঘটনার সত‍্যতা পাওয়া যায়। সেখানে বিদ‍্যালয়ের একটি কক্ষ ও বিদ‍্যূৎ ব‍্যবহার করে ইউনুছ মেম্বার অবৈধভাবে তার ব‍্যবসা চালিয়ে যাচ্ছিল। সেখানে উপস্থিত জনসাধারণ বলেন ইউনুছ মেম্বার ক্ষমতার অপব্যবহার করে তার ব‍্যবসা পরিচালনা করে।

ইউসুফ মেম্বারের ছেলেকে জিজ্ঞাসা করলে সে উত্তরে বলেন, আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে চাবি নিয়েছি এবং প্রতি মাসে যে বিদ্যুৎ বিল হয় আমরা পরিশোধ করি।

এ ব‍্যাপারে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে না পাওয়া গেলে বিদ‍্যালয়ের সভাপতি জনাব বেলায়েত হোসেন জানান, এ ব‍্যাপারে তিনি কিছুই জানেন না। ব‍্যবসায়ী ইউনুছ মেম্বার মুঠোফোনে কথা বলতে গেলেই সে এক প্রশ্নের উত্তরে বলেন, আপনারা ওখানে কি করেন কেন গেলেন ।

তিনি আরো সংবাদকর্মীকে বলেন, আমাকে চিনেন আমার নেতা কে ফোন দেন সে বলবে আমি কে, বিভিন্নভাবে হুমকি দেন। তার হুমকির পরই ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করানো হয় এবং স্থানীয় পুলিশ ফাড়িতে খবর দিলে এস আই হাবিব ও তার সহকর্মী উপস্থিত হয়ে কক্ষে তালা মেরে চাবি বিদ‍্যালয়ের সভাপতির নিকট জমা দিয়ে দেন।

স্থানীয় জনগন আরো জানান ইউনুছ মেম্বার এলাকায় অবৈধ ক্ষমতা ব‍্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমন কেউকে মানছে না তাকে কিছু বলতে গেলে সে আমাদেরকে হুমকির মুখে রাখেন। এলাকার লোকজন বলেন এই জন্য অপকর্ম হলে আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin