সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

সোনাগাজীতে ৩ শতাধিক কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেছে ফেনী জেলা কৃষক দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৬ Time View

গাজী হানিফ, সোনাগাজী ফেনী প্রতিনিধি : ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

৩০ জুন (মঙ্গলবার) বিকেলে ৫টায় সোনাগাজী উপজেলা কৃষক দলের প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের নেতা নুর করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দলের নেতা শেখ নুরুল আনোয়ার, আহমদ করিম তোতামিয়া, জাহাঙ্গীর আলম, নুর নবী, গোলাম রসুল ফারুক, বিএনপি নেতা সাহাব উদ্দিন মেম্বার, আবুল কালাম কোম্পানি, জাহাঙ্গীর আলম করামিয়া ও ইমাম হোসেন আখের প্রমূখ।

জেলা কৃষক দলের দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কৃষক বান্ধব সরকার। এই বছর সারাদেশে ৪২ লাখ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। কৃষকদের প্রণোদনা সহ নানান সহায়তা ও উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা এবং কৃষককে কৃষি পণ্যের ন্যার্য মূল্য পেতে যাহা করণীয় তাহা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin